- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় পল্লী বিদ্যুতের উদাসীনতা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে সকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে লাইন মেরামতের কাজ করে। শুক্রবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা সদরে মাইকে ঘোষণা দেওয়া হয় শনিবার সকাল নয়ট্ াথেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কিন্তু ঘোষণার নিদিষ্ট সময়ের এক থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুৎ সর্বরাহ করা হয়। কিছু দিন পরপর এভাবে ঘোষণা দিয়ে বিদ্যুৎ বন্ধ রাখায় গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ধর্মপাশায় প্রায় ১২ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। ২০১৬ সালের ডিসেম্বর মাসের সর্বশেষ ৩১ ডিসেম্বর শনিবার পর্যন্ত এভাবে তিনদিন বিদ্যুৎ সর্বরাহ বন্ধ রাখা হয়। এতে করে বিদ্যুতের ওপর নির্ভরশীল মানুষজনসহ সমিল, রাইস মিল ও বরফ কল মালিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ধর্মপাশা নতুন পাড়ার বাসিন্দ্ াবিদ্যুৎ গ্রাহক সাইফুল ইসলাম কাঞ্চন বলেন, কয়েক দিন পরপর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এভাবে তিনদিন বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মজিবুর রহমান বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিদ্যুতের লাইন সংস্কারসহ নানাবিদ কাজ হয়ে থাকে। এ জন্য সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তবে গ্রাহকদের যাতে কোনো রকম দুর্ভোগ পোহাত না হয় সে জন্য আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।

  • [১]