ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত সংক্রান্ত সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। সভায় সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম পিকে, উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, এলজিইডির প্রকৌশলী আরিফ উল্লাহ খান, গণমাধ্যম প্রতিনিধি সমকাল সাংবাদিক এনামুল হক।