ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে মাজিদ মিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মাজিদ মিয়া উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা পূর্বপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। রবিবার দুপুরে শাহ আলমের বাড়ির উত্তর পাশের পুকুরে এ ঘটনা ঘটে। ওইদিন বেলা ১২টার দিকে মাজিদ বাড়ির কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায়। ঘন্টাখানেক পর শিশুটির লাশ পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্তারুজামান মাজিদকে মৃত ঘোষণা করেন।