- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ডোবার পানিতে পরে ফাহিম মিয়া নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ফাহিম উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফাহিম ওইদিন দুপুরে সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশের ডোবাতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ এ ঘটনার সতত্য স্বীকার করেছেন।

  • [১]