- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে ডোবার পানিতে ডুবে মাহাদী নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চামরদানি ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহাদী বলরামপুর গ্রামের মাহবুব মিয়ার ছেলে।
ওইদিন সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে মাহাদী বাড়ির সামনে ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন খোঁজাখোঁজি করে তাকে ডোবার পানি থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মধ্যনগর থানার ওসি জাহিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • [১]