ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল হাওরের ১৩৩ নং প্রকল্পের সভাপতি স্বপন চন্দ্র দাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতির জন্য ওই পিআইসির সভাপতিকে গত বৃহস্পতিবার রাত ৮ টায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভারপ্রাপ্ত
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব। বৃহস্পতিবার রাতেই তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।