ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য পিআইসি গঠনের লক্ষে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা হাওর প্রকল্পের ডুবন্ত বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটি শুক্রবার বেলা ১১টায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ গণশুনানি ও মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তালেব। সভায় বক্তব্য দেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও হাওর প্রকল্পের ডুবন্ত বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম, সদস্য মনিন্দ্র চন্দ্র তালুকদার, শামীম আহমেদ বিলকিস, গোলাম আজহারুল ইসলাম দিদার, ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, সাংবাদিক এনামুল হক (এনি)।