- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় পুড়লো কৃষকের গরু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আগুনে পুড়ে আয়াত আলী নামের এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে আরও একটি গরুর দেহের অধিকাংশ পুড়ে গেছে। ওই কৃষকের বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কৃষকের নিজ বাড়ির গোয়াল ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কৃষক আয়াত আলী জানান, গোয়াল ঘরে এক পাশে রান্না করার চুলা রয়েছে। ওইদিন চুলায় কোনো রান্না করা হয়নি। তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি। কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে কিনা তা তিনি    
বলতে পারছেন না। সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

  • [১]