- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৭টি গ্রামের ১০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার হিসেবে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ থেকে এসব হুইল চেয়ার বরাদ্দ পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুটের পক্ষে সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা এসব হুইল চেয়ার গোলকপুর, ইসলামপুর, সুখাইড়, আনোয়ারপুর, জাড়ারকোনা ও দিগজান গ্রামে ১০টি হুইল চেয়ার উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন। এ সময় ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]