ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী প্রথম শ্রেণির ঠিকাদার মো. মাঈন উদ্দিনের ব্যক্তিগত চেম্বারের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে উপজেলা সদরের মধ্য বাজারে চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় এ চেম্বারের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, ধর্মপাশা গ্রাম জামে মসজিদের ইমাম মো. জালাল উদ্দিন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলন, ধর্মপাশা গ্রামের বিশিষ্ট ব্যক্তি কাজী মাজহারুল হক, অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী, মুখলেছুর রহমান, মজিবুর রহমান, নূর নবী হাসান, ঠিকাদার মো. মাঈন উদ্দিনের পিতা হাজী মো. ফজর আলী, ঠিকাদার মো. মাঈন উদ্দিনসহ আরো অনেকেই।