- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফেল আহমেদ বাচ্চুর অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুফেল আহমেদ বাচ্চু উপজেলা শিক্ষক সমিতির সভাপতি। শনিবার দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বিদ্যালয়ের      
শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নূর মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ম্যানেজিং কমিটির সদস্য, তাহমিনা আক্তার, শাহ হিরা, সহকারি শিক্ষক দিলীপ সরকার, আফরোজা আক্তার, সৈয়দ মোস্তফা, আহসানুল হক প্রমুখ।

  • [১]