- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুলতানের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব প্রমুখ। প্রদর্শনীতে ৩০টি স্টলে খামারীরা বিভিন্ন গবাদী পশু প্রদর্শন করে। পরে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • [১]