ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদারসহ প্রয়াত সকল মুক্তিযোদ্ধা স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর দুইটায় উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের ব্যানারে থানা রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন শাহ, সিদ্দিকুর রহমান, নাজিম উদ্দিন আল আজাদ, আব্দুর কাদির তালুকদার, গাজী শামসুদ্দিন, ইউনুছ আলী, হাফিজুর রহমান, ছবেদ আলী, নওয়াব আলী, মুক্তিযোদ্ধা সন্তান শরফরাজ খাঁন পাঠান, মোবারক হোসাইন, মোশাররফ হোসেন, সাজ্জাদ হোসেন, কায়কোবাদ, অলক চন্দ্র সরকার, জুবায়ের আহমেদসহ আরো অনেকেই। মিলাদ মাহফিল শেষে প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান মোবারক হোসাইন। বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার ৬৯ বছর বয়সে গত ২৮ জানুয়ারি সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন।