- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণ বিষয়ক আলোচনা সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি
ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, ফেরদৌসুর রহমান, সঞ্জয় রায় চৌধুরী, আমানুর রাজা চৌধুরী, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় কৃষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • [১]