- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ‘ফ্রেন্ডস ফর এভার’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নেত্রকোনার পূর্বধলা ‘ফ্রেন্ডস ফর এভার’র এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের দেওলা, জানিয়ারচর, মধুপুর, কুড়েরপাড় ও জয়শ্রী ইউনিয়নের মলয়শ্রী গ্রামে ১০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ‘ফ্রেন্ডস ফর এভার’র সদস্য তরিকুল ইসলাম পলাশ। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা সরকারি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক সুভাষ চন্দ্র সরকার, সাংবাদিক সাজিদুল হক, এনামুল হক, সাদ্দাম হোসেন, সমাজকর্মী শহীদ মজুমদার প্রমুখ। ‘ফ্রেন্ডস ফর এভার’ পূর্বধলা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্বধলা জগৎমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচ ও পূর্বধলা সরকারি কলেজের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের হাতে গড়া একটি প্লাটফর্ম।

  • [১]