- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল চারটায় ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আহমেদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সাবেক ফুটবলার তরিকুল ইসলাম পলাশ, সাংবাদিক সাজিদুল হক সাজু, ইউপি সদস্য মো. আবুল কাশেম, মো. রিপন মিয়া প্রমুখ।
উদ্বোধনী দিনে প্রথম পর্বের খেলায় ধর্মপাশা সদর ইউনিয়ন দল ও জয়শ্রী ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলায় ১-০ গোলে জয়শ্রী ইউনিয়ন দল বিজয়ী। অপরদিকে একই সময়ে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গোলকপুর হাজি আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয় ও কলেজ খেলার মাঠে পৃথক পৃথকভাবে টুর্নামেন্টের প্রথম পর্বের আরও চারটি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মধ্যনগর ইউনিয়ন দল ১-০ গোলে চামরদানী ইউনিয়ন দলকে, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন দল ১-০ গোলে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন দলকে, সেলবরষ ইউনিয়ন দল ১-০ গোলে পাইকুরাটি ইউনিয়ন দলকে এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন দল বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে।

  • [১]