- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বজ্রপাতে রতন মিয়া নামের এক মৎস্যজীবির চারটি গরুর মৃত্যু হয়েছে। রতন মিয়ার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
রতন মিয়া জানান, আবহাওয়া খারাপ থাকায়      
বাড়ির উত্তর পাশে গরুর খাবার দেওয়ার ঘরে গরুগুলো বেঁধে রাখা হয়েছিল। সকাল পৌনে নয়টার দিকে আকস্মিক বজ্রপাত হলে চারটি গরুর মৃত্যু হয়।

  • [১]