- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বাঁধের কাজে তদারকি কর্মকর্তাদের নিয়ে সভা

ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ধর্মপাশা উপজেলার ৮টি হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামত কাজের তদারকি কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি এ সভার আয়োজন করে। এতে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেবের সভাপতিত্বে বক্তব্য দেন, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, প্রানিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, কমিটির সদস্য গোলাম আজহারুল ইসলাম দিদার, সমকাল সাংবাদিক এনামুল হক, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখ।

  • [১]