ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ওই বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোতাহার হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।