- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্যবিয়ে বন্ধ হয়।
জানা যায়, ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শনিবার রাতে এক কিশোরের সাথে একই গ্রামের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর বিয়ের কথা ছিল। উপজেলা প্রশাসন বিয়ের আয়োজনের খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় বাল্য বিয়েটি বন্ধ করে দেয়।

  • [১]