ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর (১৩) বাল্যবিয়ে বন্ধ হয়েছে। রোববার দুপুরে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এ বিয়ে বন্ধ করেন।
জানা যায়, ওই ছাত্রীর সাথে নেত্রকোনার বারহাট্টা উপজেলার তেলিপাড়া গ্রামের এক যুবকের (২৫) সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। সেলবরষ ইউনিয়নের সাবেক এক জনপ্রতিনিধি এ বিয়ের খবর স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান। পরে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকে বিষয়টি সম্পর্কে জানতে পেরে তিনি ওইদিন দুপুর দুইটায় ওই ছাত্রীটির বাড়িতে গিয়ে ছাত্রীটির বাবা ও তাঁর স্বজনদেরকে বাল্যবিয়ের কুফল ও রাষ্ট্রীয় আইনে এর কোনো স্বীকৃতি নেই এবং ১৮বছরের আগে ওই ছাত্রীকে বিয়ে দেওয়া যাবে না এমনটি বুঝিয়ে বলার পর তাঁরা এ বাল্য বিয়ে বন্ধ করে দেন।