ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। শুক্রবার দুপুরে ওই ইউনিয়ন চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের সদস্য কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
জানা যায়, পাইুকুরাটি ইউনিয়নের ওই কিশোরীর (১৪) সঙ্গে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এক যুবকের (২৮) সঙ্গে শুক্রবার দুপুর দুইটায় বিয়ে হওয়ার কথা ছিল। ওই দুজন জনপ্রতিনিধি শুক্রবার দুপুর ১২টায় ওই কিশোরীর বাড়িতে যান। পরে তাঁরা ওই কিশোরীর মা ও স্বজনদেরকে বাল্য বিয়ের কুফল ও এই বিয়েতে রাষ্ট্র্রীয় আইনে স্বীকৃতি নেই এটি বুঝিয়ে বলার পর তারা এ বিয়ে বন্ধ করে দেন।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান জানান, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। আমার ইউনিয়নে যে কোনো মুল্যে বাল্য বিয়ে প্রতিরোধ করা হবে।