- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যানের হস্তক্ষেপে শুক্রবার দুপুরে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে।
জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের পাশের গ্রামের এক যুবকের (২৫) শুক্রবার বাদ জুমা বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ইউপি চেয়ারম্যান এ বাল্য বিয়ের খবরটি পেয়ে তিনি নিজে ওই ছাত্রীর বাড়িতে যান। তিনি ছাত্রীর মা ও স্বজনদের বাল্য বিবাহে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি নেই এবং বাল্য বিয়ের কুফল সম্পর্কে তাদের বলেন। পরে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো.ফেরদৌসুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমার ইউনিয়নে যে কোনো মুল্যে বাল্য বিয়ে বন্ধ করতে আমি প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনোভাবেই এ ইউনিয়নে বাল্য বিয়ে হতে দেব না।’

  • [১]