ধর্মপাশা প্রতিনিধি
চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি পূর্ববাজার থেকে শুরু হয়ে উপজেলার সদরের গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম খন্দকার, আনফর আলী, রফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আমজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, যুবদলের সাধারণ সম্পাদক এসএম রহমত, যুবদল নেতা ফারুক আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান কাঞ্চন, ছাত্রদল নেতা রোকন উদ্দিন বেপারী, ইকবাল হোসেন, সারোয়ার হোসেন, কবির আহমেদ, আশিক আহমেদ বকুল, শাহ আলম, মারুফ, এরশাদ মিয়া, রায়হান, কলেজ শাখা ছাত্রদল নেতা রাজু আহমেদ, উজ্জ্বল, হানিফ, ফারুক, নূর হোসেন শাহীন প্রমুখ।