ধর্মপাশা প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিসহ ভোলায় নুরে আলম ও আঃ রহিমকে হত্যার প্রতিবাদে ধর্মপাশায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে উকিল পাড়া মোড়ে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি নজির হোসেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামালের পরিচালনায় প্রধান বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমেদ, সহ-সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক, ডা: নুরুল আমিন, ইকবাল হোসেন মন্টু, যুগ্ম সম্পাদক ফজলুল হক নয়ন, এসএম রহমত, ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী,যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, সাইফুর রহমান কাঞ্চন, শাহ কামাল মির্জা, হাফিজুল হক, ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার,যুগ্ম আহ্বায়ক এমএ হাবিবুল্লাহ, সদস্য সচিব সারোয়ার হোসেন, ধর্মপাশা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল রহমান বাদল, ববাদশাগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু।