ধর্মপাশা প্রতিনিধি
বিএনপির সদস্য সংগ্রহ উপলক্ষে ধর্মপাশা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্ববাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমজাদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, আব্দুল আওয়াল, ইকবাল হোসেন মন্টৃু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রহমত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাজা আমজাদ মনসুর নয়ন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মনতাজুর রহমান কাজল, প্রচার সম্পাদক সামছুল হক, শ্রম বিষয়ক সম্পাদক বাবর আলী, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান কাঞ্চন ও ছাত্রদল নেতা সারোয়ার হোসেন প্রমুখ।
সভায় আগামী ২ আগস্ট সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্য সংগ্রহ অভিযানে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল ধর্মপাশায় অংশ্রগ্রহণ করবেন।