- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিতর্ক প্রতিযোগিতা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ ও ধর্মপাশা ডিগ্রি কলেজ সোমবার বেলা এগারটায় কলেজ মিলনায়তনে যৌথভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের  সভাপতি কবি মো. সহিদ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মো. কামরুল হাসান। বিতর্ক প্রতিযোগিতায় ছয়টি দল অংশ গ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী হয় জনতা মডেল উচ্চ বিদ্যালয়, জয়শ্রী উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ। বিজয়ী দলের প্রত্যেককে কবি মো. সহিদ মিয়া রচিত একটি করে কবিতার বই দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা ডিগ্রি কলেজের উপাধ্যাক্ষ সুধন চন্দ্র সিংহ, সহকারি অধ্যাপক সালমা বেগম, আব্দুল হামিদ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক হাফিজুর রহমান, জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুরাইয়া সুলতানা, বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাষেদ ইকবাল, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশীষ কুমার সরকার, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিপন কুমার তালুকদার, প্রথমআলো ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদ ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাজিদুল হক সাজু প্রমুখ। স্কুল পর্যায়ে বিতর্কের বিষয় ছিল ‘দেশের কৌশল কাজে রাজনীতিকদের চেয়ে আমলারা অগ্রগামী’ এবং কলেজ পর্যায়ে ‘রাজনীতিতে সম্প্রীতি নেই দুর্নীতির হিড়িক’।

  • [১]