- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিদ্যুস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পানির পাম্পে বিদুৎস্পৃষ্ট হয়ে রোম বাদশা (১৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। রোম বাদশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের পূর্বপাড়া এলাকার খোকন চৌধুরীর ছেলে। রোম বাদশা মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের শিংপুর গ্রামে মোশারফের বাড়িতে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক পানির পাম্পে বিদ্যুস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

  • [১]