- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিদ্যুৎ পেল ২৭৪ টি পরিবার

ধর্মপাশা প্রতিনিধি
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নতুন সংযোগ পেয়েছে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউয়িনের সৈয়দপুর গ্রামের ২৭৪টি পরিবার। শুক্রবার দুপুরে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন শাহ। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান। বক্তব্য দেন এমপি মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল কার্যালয়ের ডিজিএম ক্তারুজ্জামান লস্কর প্রমুখ।

  • [১]