ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের তিনটি গ্রামের ৩৯০টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে। রোববার দুপুরে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে উপজেলার শিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে স্থানীয় ব্যক্তি বন্দে আলী শাহের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।