- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিনামূল্যে এমসিএইচ ক্যাম্প ও ঔষধ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে এমসিএইচ ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জয়শ্রী ইউনয়িন স্বাস্থ্য কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহায়তায় সুসেবা নেটওয়ার্কের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। পরে এডিপির পক্ষ থেকে জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রসবকারী মায়েদের মাঝে শাড়ি ও তোয়ালে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অন্যানের মাঝে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আ.লীগ সভাপতি আলমগীর কবির, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, কেয়ার জিএসকের উপজেলা ব্যবস্থাপক জসিম উদ্দিন প্রমুখ।

  • [১]