- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিনামূল্যে চিকিৎসাসেবা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘অভিযাত্রী’র উদ্যোগে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. টিটু মিঞার নেতৃত্বে ২৩ জন চিকিৎসক এ চিকিৎসাসেবা দেন। এছাড়াও রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজন অনুসারে ঔষধ বিতরণ করা হয়। এর আগে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমান ফারুকী। অন্যান্যের মধ্যে    
বক্তব্য দেন, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. টিটু মিঞা ও মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার।

  • [১]