ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশার ১০টি ইউনিয়নের ৯০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের বিএডিসি গুদাম প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। বিতরণের মধ্যে ছিল ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলিম আহম্মেদ প্রমুখ।