ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার মঙ্গলবার সকাল থেকে উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ করেছেন। জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার, বরই বাজার, সানবাড়ি বাজার, সুখাইড় উত্তর ইউনিয়নের সুখাইড় বাজার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বাজারে তিনি গণসংযোগ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলীহার তালুকদার, তরিকুল আলম, ধর্মপাশা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য পাখি সিংহ, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য চয়ন তালুকদার, যুবলীগ নেতা চন্দন তালুকদার, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ প্রমুখ।