- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিল সেচায় ৫ জেলেকে জরিমানা

ধর্মপাশা  প্রতিনিধি
ধর্মপাশার বিভিন্ন জলমহালে বিশেষ অভিযান চালিয়ে বিল সেচে মাছ শিকারসহ নানান অভিযোগে আটকের পর ৫ জেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম থানা পুলিশের সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিল সেচে মাছ শিকারের অভিযোগে বিভিন্ন জলমহাল থেকে ঘিরইল গ্রামের আরব    আলী (৫২), আরশ মিয়া (৫৫), বাঘাউছা গ্রামের আব্দুর রহমান (২৫), শাহজাহান মিয়া (৩৫) এবং বড়ই গ্রামের জাহারুল ইসলাম (২২) কে আটক করা হয়।
পরে ওইদিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক।

  • [১]