- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিশ বছর পর যুবলীগের সম্মেলন- সভাপতি মোজাম্মেল, সম্পাদক আকরাম

ধর্মপাশা প্রতিনিধি
দীর্ঘ বিশ বছর পর ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
এতে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসাইন, মহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি শাহানা রব্বানী, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু প্রমুখ।
পরে সন্ধ্যা সাতটায় জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে মোজাম্মেল হোসেন রোকন ও সাধারণ সম্পাদক হিসেবে আকরাম হোসেনের নাম ঘোষণা করেন।

  • [১]