ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বেসরকারি সংস্থা টিএমএসএস এর উদ্যোগে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার
বিকেলে সংস্থার ধর্মপাশা কার্যালয় প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ১৫ কেজি চাল, ২ কেজি চিনি ও ৩ কেজি চিড়া। এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার সহকারি পরিচালক আরিফ উর রহমান, সহকারি আঞ্চলিক ব্যবস্থাপক অভিরাম শাহা, উপজেলা শাখা ব্যবস্থাপক আনসারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক আমাদেরসময় প্রতিনিধি সাজিদুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক সুনামকণ্ঠ প্রতিনিধি চয়নকান্তি দাস, ধর্মপাশা থানার এএসআই মুখলেছুর রহমান প্রমুখ।
এছাড়াও গত শুক্রবার উপজেলার জয়শ্রী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১০৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উন্নয়নমূলক সংগঠন ‘কিউরিস’ জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ৬ প্যাকেট বি¯ু‹ট, ৫ কেজি চিড়া, ২ কেজি গুড়, ২ কেজি লবণ, ১০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫ পাতা ফ্লাজিল ট্যাবলেট, ১০টি মোমবাতি, ৫টি ম্যাচ, ২টি করে ১.৫ লিটারের খালি বোতল। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ডা. তানভীর ইসলাম, তানভীর হাসান, অপু শাহা নাহিয়ান, এসএম আল মাহমুদ রিফাত, সামন্ত, সাবেদ বুশরা ইসরাত প্রমুখ।