- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ব্যাংক বন্ধ থাকায় প্রার্থীদের দুর্ভোগ

ধর্মপাশা প্রতিনিধি
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার কথা থাকলেও শনিবার ধর্মপাশায় সোনালী ব্যাংক বন্ধ ছিল। এতে একদিকে যেমন মনোনয়নপত্র জমা দিতে আসা সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে অন্যদিকে এ সকল প্রার্থীদের ট্রেজারি চালান জমা দিতে না পারায় মনোয়নপত্র জমা না দিয়েই বাড়ি ফিরতে হয়েছে। তবে ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় শনিবার ব্যাংক খোলা হয়নি।    
সুখাইড়
রাজাপুর উত্তর ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী সিকে রঞ্জন দাসসহ ট্রেজারি চালান জমা দিতে আসা একাধিক প্রার্থী জানান, সরকারি ছুটির দিনেও ব্যাংক খোলার থাকার বিষয়টি তাঁরা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জেনেছেন। তাই শনিবার তাঁরা ট্রেজারি চালান জমা দিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন ।  
উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার কথা রয়েছে।
তবে সোনালী ব্যাংক লিমিটেডের ধর্মপাশা শাখার সিনিয়র অফিসার মো. ফজলুল হক ও সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম দুলন চক্রবর্তী  জানান, ছুটির দিনে ব্যাংক খোলার রাখার কোনো নির্দেশনা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা পাননি, তাই ব্যাংক বন্ধ ছিল।

  • [১]