- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ভিজিএফের ২৮ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ভিজিএফের ২৮ বস্তা চালসহ রতন মিয়া নামের এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রতন মিয়া উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে গত শনিবার রাত দশটার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি রতন সরকার বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন।
জানা যায়, ব্যবসায়ী রতন মিয়া ভিজিএফের ১১ বস্তা চাল তার বসত ঘরে মজুদ করে এবং ১৭ বস্তা চাল ট্রলারে করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।  স্থানীয় এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে উপজেলা  
 নির্বাহী কর্মকর্তা ওইদিন বিকেলে অভিযান চালিয়ে রতন মিয়াকে আটক করে। পরে সন্ধ্যায় রতন মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়।
ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার বলেন, ‘এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বস্তা ভিজিএফের চালসহ রতন মিয়াকে আটক করা হয়।’

  • [১]