- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। ভূমি অফিসের সামনে থেকে শনিবার সকাল এগারটায় র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রাক্তন প্রধান শিক্ষক যতিন্দ্র চন্দ্র সরকার, দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস ও দৈনিক আমাদেরসময় প্রতিনিধি সাজিদুল হক সাজু প্রমূখ।

  • [১]