ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নিষিদ্ধ মশারী ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার অভিযোগে পাঁচ জেলেকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে চার জেলেকে পাঁচ দিন করে কারাদ- ও একজনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার বিকেলে এ দ-াদেশ দেওয়া হয়।
জানা যায়, উপজেলার ধারাম হাওরে শুক্রবার দুপুরে স্থানীয় জেলে আইধর আলী (৩৫), তোতা মিয়া (৪৫), হাবিব মিয়া (২২) এবং কারেন্ট জাল পেতে রুমান মিয়া (২৪) ও জামান মিয়া (২৪) সেখানে মাছ শিকার করছিলেন। ওই দিন দুপুরে সাড়ে ১২টার দিকে থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁদেরকে সেখান থেকে আটক করা হয়। পরে বিকেলে তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে রুমান মিয়াকে এক হাজার টাকা জরিমানা ও বাকি চার জনকে পাঁচদিন করে কারাদ- দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক।