ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার অপরাধে তিন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার কাইঞ্জা হাওর ও কংস নদীতে অভিযান চালিয়ে শাহ আমিন (২৫), সুজন মিয়া (৩৫) ও আমির আলী (৪৮) নামের তিন জেলেকে আটক করা হয়।
পরে ওইদিন বিকেলে তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে পাঁচ দিনের করে কারাদ-ের আদেশ দেন।