- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মরহুম আব্দুল হেকিম চৌধুরীর স্মরণসভা

ধর্শপাশা প্রতিনিধি
প্রাদেশিক আইন পরিষদের সদস্য ও সাবেক এমপি মরহুম আব্দুল হেকিম চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ‘মরহুম আব্দুল হেকিম চৌধুরী স্মৃতি পরিষদ’র উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রুহুল আমিন তালুকদার।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক শামীম
 আহমেদ বিলকিস, আওয়ামী লীগ নেতা সুলতান তালুকদার, আজিজুল হক পিকে, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা নূর হোসেন, ‘মরহুম আব্দুল হেকিম চৌধুরী স্মৃতি পরিষদ’র সভাপতি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, প্রথম আলোর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • [১]