- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মাছ শিকার করতে গিয়ে দুই জেলে নিখোঁজ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় টাঙ্গুয়ার হাওরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের সাদিকুল (২৪) ও মুক্তারখলা বিলে গোলাপপুর গ্রামের মো. মাসুক মিয়া (২৫) নিখোঁজ হন।
জানা যায়,      শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রূপনগর গ্রামের সাদিকুলসহ আরও ৭জন ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বেরবেরিয়া বিলে মাছ শিকার করতে গেলে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও সাদিকুল রোববার দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ রয়েছে। অপর দিকে গোলাপপুর গ্রামের মো. মাসুক মিয়া মুক্তারখলা বিলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। সেও ওই ঝড়ের কবলে পড়ে এখনো নিখোঁজ আছে।
মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক বলেন, মাছ শিকার করতে গিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছে বলে আমি খবর পেয়েছি। পুলিশ নিয়ে আমি ঘটনার স্থলে রওনা হয়েছি।

  • [১]