- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মাতালের জরিমানা

ধর্মপাশা  প্রতিনিধি
ধর্মপাশায় মমিনুল ইসলাম বেনু (৩৮) নামের এক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই মাদকসেবী        
 উপজেলার মধ্যনগর থানাধীন দুগনই গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, ওইদিন সকাল ১০টার দিকে মমিনুল ইসলাম বেনু গাঁজা সেবন করে উপজেলা সদরের উকিলপাড়া মোড়ে অস্বাভাবিক আচরণ করছিল। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

  • [১]