- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মাদকসেবীকে কারাদণ্ড

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মদ পান করার অপরাধে  সাইদুর মিয়া (৪০) নামের এক মাদকসেবীকে তিন দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকসেবীর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে। রবিবার দুপুরে এ দ-াদেশ দেওয়া হয়।
জানা যায়, গত শনিবার রাতে সাইদুর মিয়া হাসপাতাল রোডের মোড়ে মদ পান করে মাতলামি করছিল। স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে আটক করে। পরে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ নাজমুল হক তাকে তিন দিনের কারাদ-ের নির্দেশ দেন।  
ধর্মপাশা থানার     এএসআই জগন্নাথ চন্দ্র রায় জানান, দ-প্রাপ্ত ওই মাদকসেবীকে ওই দিনই কারাগারে পাঠানো হয়েছে।

  • [১]