ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আবদুল কুদ্দুস নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার সেলবরষ ইউনিয়নের নিজগাবী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আবদুল কুদ্দুস রোববার রাতে নিজ বসত ঘরে গাঁজা বিক্রি করছিল। পুলিশ খবর পেয়ে রাত দশটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বসত ঘরের খাটের নীচ থেকে পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই রাতেই থানায় একটি মামলা হয়েছে।