ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শহরতলী গ্রাম থেকে মাদক ব্যবসা ও মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার ভোরে শহীদ মিয়া নামের ওই ব্যক্তিকে গাঁজাসহ স্থানীয় জনতা আটক করে ধর্মপাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ধর্মপাশা থানার এসআই উজ্জল মিয়া জানান, তার বিরুদ্ধে গাঁজা, মদ, হেরোইন ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। শনিবার ভোরে মাদক সেবন করে সে চিৎকার চেঁচামেচি করছিল। এ অবস্থায় গ্রামের কয়েকজন তাকে আটক করে ধর্মপাশা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল দশটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার সন্ধ্যায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।