- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মাদ্রাসা ছাত্রীকে কোপালো চাচী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আঁখি মনি নামের এক মাদ্রাসা ছাত্রীকে পুলিশের উপস্থিতিতে কুপিয়ে জখম করেছে তার চাচী। এ ঘটনায় চাচী সখিনা বেগম ও চাচা আবু বকরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়শিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আরজ আলীর মেয়ে ও স্থানীয় দেওয়ানগঞ্জ কওমী মাদ্রাসা শিক্ষার্থী আহত আঁখি মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুড়শিবাড়ি গ্রামের আরজ আলী ও প্রতিবেশী আবু বকরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আবু বকরের স্ত্রী সখিনা বেগম ধর্মপাশায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে বিষয়টি তদন্তে কুড়শিবাড়ি যান ধর্মপাশা থানার এসআই আরিফুল ইসলাম। তিনি বিষয়টি তদন্ত করতে স্থানীয়দের সাথে কথা বলছিলেন। এ সময় উভয়পক্ষ বাকবিত-ায় জড়িয়ে পড়ে। হঠাৎ সখিনা বেগম দা নিয়ে এগিয়ে গিয়ে আঁখি মনিকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আঁখি মনির বাম পা মারাত্মকভাবে জখম হয়। খবর পেয়ে ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী ঘটনাস্থলে যান। এ সময় সখিনা বেগম ও তার স্বামী আবু বকরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আঁখি মনির বড় ভাই রাকিব জানায়, পুলিশের উপস্থিতিতে তার বোনকে কোপিয়েছে সখিনা বেগম। তাই তিনি এর বিচার চান।
এসআই আরিফুল ইসলাম বলেন, ‘সখিনা বেগমের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে করতে ঘটনাস্থল থেকে একটু দূরে স্থানীয়দের সাথে কথা বলছিলাম। হঠাৎ সখিনা এমনটি ঘটনায়।’
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • [১]