ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দুইদিন ব্যাপি জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সম্পন্ন হয়েছে। নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দুইদিন ব্যাপি পঁচিশজন টাস্কফোর্স সদস্যকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের প্রশিক্ষক মো. মোদাচ্ছির রহমান অনুপম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রশিক্ষক মাসুম ইবনে জয়নাল ও মো. আব্দুল কাদির প্রমুখ।